কোথায় হবে ক্যাটরিনা-ভিকি’র বিয়ে?

 বিনোদন ডেস্ক
আপডেট: ২০২১-১১-০৭ , ০৭:১০ এএম

কোথায় হবে ক্যাটরিনা-ভিকি’র বিয়ে? ছবি: সিটিজেন নিউজ

সারা ভারত তাকিয়ে আছে তাদের বিয়ের দিকে। বাতাসে ভেসে আসা খবর যদি ঠিক হয়, তবে আসছে ডিসেম্বরে বাজতে চলেছে ক্যাটরিনা ও ভিকির বিয়ের বাদ্য। আর এটিই হতে চলেছে বছরের সবচেয়ে বড় হাই প্রোফাইল সেলিব্রিটি ম্যারেজ

টাইমস অব ইন্ডিয়া বলছে, ৭ জানুয়ারি রাজস্থানের ৭০০ বছরের পুরোনো এক রাজবাড়িতে জোড় বাঁধবেন এই জুটি। অন্যদিকে ক্যাটের মা সুজেন আর বোন ইসাবেলাকে ক্যামেরায় ধরা পড়ছেন বিয়ের বাজার সদাই করা অবস্থায়। রাজবাড়ির নাম, সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা। 

ভারতীয় গণমাধ্যম বলছে ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে কোনো বুকিং নেই। যদিও ক্যাটরিনা, ভিকি বা রিসোর্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, তাদের বিয়ের জন্যই এই সময় কোনো বুকিং নিচ্ছে না রিসোর্ট কর্তৃপক্ষ।  

রাজস্থানের বিখ্যাত রনথাম্ভোর জাতীয় উদ্যান থেকে এই দুর্গের দূরত্ব মাত্র ৩০ মিনিটের। দুর্গ না বলে এটিকে পুরোনো রাজবাড়ি বলা ভালো। যে রাজবাড়ি এখন বিলাসবহুল রিসোর্ট। এই অভিজাত পুরোনো ঐতিহ্যবাহী স্থানকেই এই জুটি বেছে নিয়েছেন নিজেদের জীবনের সবচেয়ে স্মরণীয় আর বিশেষ দিনের জন্য। 

আজ থেকে ৭০০ বছর আগে ১৫০০ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়েছিল সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা। রাজস্থানের রাজপুত চৌহানরা কেল্লাটি স্থাপন করেছিলেন। পরে ১৭৩৪ সালে দুর্গ দখল করে রাজপুত রাজাওয়াতরা এই রিসোর্ট যথেষ্ট খরচসাপেক্ষ। এর দিনপ্রতি সবচেয়ে কম ভাড়া ৭৫ হাজার টাকার (৬৫ হাজার রুপি) কিছু বেশি।