'বৈশ্বিক মূল্যবৃদ্ধির কারণে ডিজেলের দাম সমন্বয়'

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১১-০৭ , ০৬:৪৩ এএম

'বৈশ্বিক মূল্যবৃদ্ধির কারণে ডিজেলের দাম সমন্বয়' ছবি: সিটিজেন নিউজ

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, পাচার রোধে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিশ্ব বাজারে দাম কমলে দেশে সাথে সাথে তার প্রতিফলন ঘটবে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, এর আগেও বিশ্ববাজারে তেলের দাম কমায় দেশের বাজারে এর প্রভাব পড়েছিলো। এসময় বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ চালিত গণপরিবহনের ব্যবহার শুরু হলে জনগণের সাশ্রয় হবে।