স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-১১-০২ , ০৮:২৯ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ১০৯ জনই ঢাকার। রাজধানীর বাইরে ৩৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৯ জন ও অন্যান্য বিভাগে ১৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বছর এ পর্যন্ত মোট ২৩ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৩ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী ৯২ জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে ২২ জনের, সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে ২৩ জনের, আগস্টে মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং জুলাইয়ে ১২ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জুন মাসে ২৭২ জন, জুলাইয়ে বেড়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে আরো বেড়ে ৭ হাজার ৬৯৮ জন, আর সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। অক্টোবর মাসে ৫ হাজার ৭৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.