দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-৩০ , ০৯:৪৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে হলগুলো আজ সন্ধ্যার মধ্যে খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণার বিষয়টি অধ্যক্ষ সাহেনা আক্তার নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে একাডেমিক কমিটির জরুরি বৈঠক হয়। ওই বৈঠক থেকে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে শনিবার সকাল ৯টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন নামে তিনজন আহত হন।
পাঁচলাইশ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘শুক্রবার রাতে মেডিক্যাল কলেজ হোস্টেলে দুই গ্রুপের কথাকাটাকাটি হয়েছিল। এর জের ধরে সকালে ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.