সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-২৮ , ০৯:৪৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
শিক্ষার্থীর জ্ঞান যাচাইয়ের জন্য পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘বিশ্ব শিশু দিবস’-এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাক্রমের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করছি। পরীক্ষাই শুধু থাকবে কেন? মূল্যায়নের আর কোনো পথ নেই? শিক্ষার্থী ভালো পারছে নাকি মন্দ পারছে, সেটি বোঝার আরও পথ আছে। পরীক্ষা থাকবে, একেবারেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয়। ধারাবাহিক মূল্যায়ন থাকবে। কর্মসূচিভিত্তিক নানা ধরনের পড়াশোনা থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্ট ওয়ার্ক করবে।’
শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বানও জানান দীপু মনি। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমকে অপব্যবহার করে একটি মহল ধর্মের অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের রাখতেই হবে। দীর্ঘকাল থেকে বাংলাদেশে সব ধর্মের ও সব ভাষার মানুষ রয়েছে। যার যার ধর্ম তার তার পালনের অধিকার থাকবে। কিন্তু হঠাৎ করে এমন সাম্প্রদায়িকতার বিষবাষ্প কেন?’
সবার প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য সাম্প্রদায়িকতা রুখতে হবে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.