লঙ্কান ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-১০-২৮ , ০৯:২৬ পিএম

লঙ্কান ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন ছবি: সিটিজেন নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে ভালোই খেলছিলেন লঙ্কান ব্যাটাররা।   

শুরুতেই এক উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটির দৃঢ়তায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। দলকে আশা দেখাচ্ছিল বড় সংগ্রহের। মাঝখানে কয়েকটি উইকেট হারালে তাদের ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন ঘটে।   

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে ১৬ ম্যাচ খেলেছে। দুই দল সমান ৮টি করে ম্যাচ জিতেছে।

চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে অবশ্য দুই দলই শুরু করেছে জয় দিয়ে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে। অস্ট্রেলিয়া ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থিকশানা।