খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-১০-১২ , ০৯:৪৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত দু'টি প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমটিতে আজ শ্রীলংকার মুখোমুখি টাইগাররা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আগামী ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।
অফিসিয়ালি বিশ্বকাপে দুই দলেরই এটি প্রথম প্রস্তুতি ম্যাচ। আবুধাবির টলারেন্স ওভাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
ওমান 'এ' দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের মত এই ম্যাচেও বাংলাদেশের একাদশে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের ব্যথার কারণে দলের নিয়মিত অধিনায়ক রয়েছেন বিশ্রামে। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস।
আইপিএল থেকে ইতোমধ্যে দলের সাথে যোগ দিলেও বিশ্রামে আছেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে আইপিএলে থাকায় বাংলাদেশ দলে এখনো যোগ দেননি সাকিব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.