তুরাগে ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৪

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-০৯ , ০৫:০৯ পিএম

তুরাগে ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৪ ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর গাবতলীর তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখন পর্যন্ত দুই নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত চারজন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। দুজন বাচ্চা আর একজন নারী। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। উদ্ধারকাজ চলমান আছে। একইসঙ্গে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

বিকেল পৌনে ৪টার দিকে আরেক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজধানীর আমিনবাজারে তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযানে বিকেল ৪টার দিকে যোগ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল।

এর আগে শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলার ডুবির খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।