সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-০৭ , ১০:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে বাকলিয়া থানা পুলিশ কালামিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদের তল্লাশী করে তিনহাজার ইয়াবা জব্দ করে পুলিশ।
ইয়াবাসহ আটক তিনজন হলেন- মো. ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন (২১), তানিয়া আক্তার (২১) এবং মো. সজীব (১৯)। আটক তিনজনের মধ্যে ফারুক হোসেন এবং তানিয়া আক্তার স্বামী-স্ত্রী বলে জানায় পুলিশ।
নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে বাকলিয়া এলাকার কালামিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফারুক হোসেন, তানিয়া আক্তার এবং মো. সজীবকে তল্লাশী করে তাদের হেফাজত থেকে তিনহাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.