নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-০৭ , ০৩:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গণপরিবহণের পাঁচ শ্রমিককে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের জের ধরে শহর এলাকায় কর্মবিরতি শুরু করেছে গণপরিবহণ চালক-মালিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে ডাকা এ কর্মবিরতির কারণে নগরীর বেশিরভাগ এলাকা থেকে গণপরিবহণ চলাচল না করার পাশাপাশি বাইরে থেকেও কোনো যাত্রীবাহী গণপরিবহণ ঢুকছে না। এর ফলে এসব এলাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল বুধবার দিবাগত রাতে পাহাড়তলীর অলংকার মোড় এলাকায় চাঁদাবাজির সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। র্যাবের অভিযানের সময় আরও কয়েকজন চাঁদাবাজ পালিয়ে যায়।
ওই সময় তাদের তল্লাশি করে চাঁদা আদায়ের ২১ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহণের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন।
এদিকে, গণপরিবহণ চালক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনজুরুল আলমের দাবি, এর আগে মহানগরীর একাধিক স্থান থেকে প্রশাসনের লোকজন তাদের শ্রমিকদের গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা মহানগরীর বিভিন্ন সড়কে গণপরিবহণের লাইনম্যানের দায়িত্ব পালন করেন। তারা চাঁদাবাজ নয় বলে দাবি করছেন গণপরিবহণ মালিক-শ্রমিকেরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.