আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-০৪ , ০৭:০১ পিএম
ছবি: ইন্টারনেট
রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি।আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিপট ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল এই অভিযোগপত্র দাখিল করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগপত্রে পরী মণি ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরী মণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পরী মণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
তিন দফা রিমান্ড শেষে গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ পরী মণির জামিন মঞ্জুর করেন। এর পরের দিন তিনি জামিনে মুক্তি পান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.