দেশে আসছে আরও ২৫ লাখ ডোজ টিকা

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১০-০৪ , ০৬:৪৬ পিএম

দেশে আসছে আরও ২৫ লাখ ডোজ টিকা ছবি: ইন্টারনেট

সোমবার এবং মঙ্গলবার আরও ২৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স এর আওতায় প্রথম আসছে ৬ লাখ ২৫ হাজার ৯শ' ৫০ ডোজ।

এছাড়া আগামীকাল বেলা ১২টায় দ্বিতীয় দফায় ১২ লাখ ৫৬ হাজার ৫শ' ৮০ ডোজ এবং এবং রাত ১১টা ২০ মিনিটে আরো ৬ লাখ ২৫ হাজার ৯শ' ৫০ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছাবে। সব মিলে তিনটি শিপমেন্টে আসছে ২৫ লাখ ৮ হাজার ৪শ ৮০ ডোজ ফাইজার টিকা।  

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।