নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-০৩ , ১১:৩৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতা তৈরি করতে মিয়ানমার থেকে অস্ত্র আসছে। এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত বৈঠকে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। এছাড়া, ক্যাম্পের নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে এবং ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে বলেও জানান মন্ত্রী।
এবার সারা দেশে ৩১ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে জানিয়ে মন্ত্রী বলেন, পূজামণ্ডপে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। প্রতিটি মণ্ডপে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে এবং তাপমাত্রা মাপার জন্য থার্মাল স্ক্যানার রাখতে হবে। কারও তাপমাত্রা বেশি থাকলে তাকে মণ্ডপে ঢুকতে দেয়া হবে না। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান মন্ত্রী।
তবে, মসজিদের কাছাকাছি যদি কোনও পূজামণ্ডপ থাকে তাহলে আজানের সময় বিরতি দেয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.