স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-১০-০১ , ০৮:২৭ পিএম
ছবি: ইন্টারনেট
আজ শনিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, শনিবার বিকেল ৫টায় টিকা বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এ টিকা আনা হবে। বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।
দেশে এখন পর্যন্ত কোভিড টিকা এসেছে পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এগুলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, এবং ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। এর মধ্যে এ পর্যন্ত পাঁচ কোটি দুই লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.