নিবন্ধন পেল আরও ৮৫ অনলাইন নিউজ পোর্টাল

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-০১ , ০৯:৫৫ এএম

নিবন্ধন পেল আরও ৮৫ অনলাইন নিউজ পোর্টাল ছবি: ইন্টারনেট

তৃতীয় দফায় ৮৫টি নিউজ পোর্টালকে নিবন্ধন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশে এসব পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে।

নিবন্ধিত নিউজ পোর্টালের মধ্যে ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন এবং ২৩টি অনলাইন নিউজ পোর্টাল।

নতুন নিবন্ধন পাওয়া পত্রিকার তালিকা দেখতে এখানে ক্লিক করুন- অনলাইন পোর্টালের তালিকা এবং ই-পেপারের তালিকা

গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন, ৮৫টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে।