নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-৩০ , ০৮:২৯ এএম
ছবি: ইন্টারনেট
দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ (৫০) নিহত হয়েছে। বুধবার ((২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ডি-ব্লকে মুহিবুল্লাহর অফিসের ভেতরে তাকে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ মুহিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।
তিনি সিটিজেন নিউজকে বলেন, উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ডি-ব্লকে এশার নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা বন্দুকধারীরা পাঁচ রাউন্ড গুলি করে। তিন রাউন্ড গুলি বুকে লাগলে মুহিবুল্লাহর মৃত্যু হয়।
তিনি বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
এরআগে মুহিবুল্লাহ রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলার জন্য জাতিসংঘে গিয়েছিলেন। এছাড়া তিনি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। রোহিঙ্গাদের অধিকার নিয়ে তিনি সবসময় বিদেশি বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে আসছিলেন। তার মৃত্যুতে লোকজনের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.