সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২৯ , ০৮:৪৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি অভিযানিক দল। গোপন সংবাদ ভিত্তিতে বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর পৌনে ৩টার দিকে নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি ফিশিং ট্রলার জব্দ করে তিন লাখ ৯৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত ১৪ জনের মধ্যে ১২ জন বাস্তুহারা রোহিঙ্গা বলে জানায় র্যাব। তারা কক্সবাজার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।
বুধবার বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৭ এর মিডিয়া দপ্তর থেকে।
আটক ১২ রোহিঙ্গা হলেন- মো. মনির হোসেন (৪৫), মো. আলম (৪১), মো রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩), মো. মজিবুর রহমান (১৯), মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. হোসেন (৪২), মো. বশির আহাম্মদ (২২), মো. মঞ্জুর আলম (১৯) ও মো. একরাম উল্লাহ। অন্য দুজন হলেন-মো.আবুল কালাম (২৭), মো. আবুল ফয়েজ (৫০)।
র্যাব জানায়, কক্সবাজার থেকে সাগর পথে ফিশিং বোটে করে ইয়াবার একটি চালান চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদী এলাকায় র্যাবের আভিযানিক তৎপরতা বৃদ্ধি করে। পরে ভোর পৌনে তিনটার দিকে অভিযান পরিচালনা করে একটি ফিশিং বোট তল্লাশি করে ১২ জন রোহিঙ্গাসহ ১৪ জনকে আটক করে।
এসময় আটককৃতদের তল্লাশি করে ফিশিং বোটের ভেতর তিনটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে তিন লাখ ৯৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা।
আটককৃতদের ইয়াবাসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা বলে জানায় র্যাব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.