নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-২৮ , ০৯:৩৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় ৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়ার মরদেহের সন্ধান মেলে।
এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এক আত্মীয়র সঙ্গে চশমা কিনে বাসায় ফেরার পথে আগ্রাবাদ মাজার গেইট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের ড্রেনে পড়ে নিখোঁজ হন ১৯ বছর বয়সী সাদিয়া। নালায় ঝাপিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেনি স্বজনরা।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। সেহেরীন মাহবুব সাদিয়া নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাত ১০টার দিকে, নগরীর আগ্রাবাদে জেক্স মার্কেটের সামনের নালায় পড়ে যায় সে। রাত থেকেই তার সন্ধানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। নিখোঁজ সেহেরীন মাহবুব সাদিয়া নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস জানায়, মামার সঙ্গে আগ্রাবাদে শাহাজালাল মার্কেটে চশমা কিনতে এসেছিলো সেহেরীন। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ নালায় পড়ে যায় সে।
এরআগে গত ২৫শে আগস্ট নগরীর মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালেহ আহমদ। এখনো তার খোঁজ মেলেনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.