এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২৭ , ০১:৪০ পিএম

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ছবি: ইন্টারনেট

চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষার তারিখ ধরেই রুটিন অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকালে বৈঠকের পর চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে।

সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে তিনটা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষার সময়-সূচি দেখতে এখানেই ক্লিক করুন