সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২৬ , ১২:৩৭ পিএম
ছবি: ইন্টারনেট
প্রায় ১৮ মাস পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলো। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রন্থাগারগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
২০২০ সালের মার্চ মাসে দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকেই অনলাইনে চলছিল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। এ কারণে এত দিন শিক্ষার্থীরা গ্রন্থাগারগুলো ব্যবহারের সুযোগ পাননি।
সর্বশেষ ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এতে যেসব শিক্ষার্থী অন্তত কোভিড ১৯-এর প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি এবং এসওপি অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারবেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.