নিমতলায় আগুনে পুড়েছে চার দোকান

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-২৬ , ১২:২৪ পিএম

নিমতলায় আগুনে পুড়েছে চার দোকান ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম নগরীর নিমতলা এলাকায় আগুনে পুড়ে গেছে ৪টি কাঠের দোকান। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।  

ফায়ার সার্ভিস জানায়, নিমতলা এলাকায় একটি কাঠের দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। দোকানে কাঠ থাকার কারণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে চারটি কাঠের দোকান পুড়ে যায়। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।