দেশে এসেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

 স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২৩ , ০৪:২০ পিএম

দেশে এসেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা ছবি: ইন্টারনেট

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। শাহজালাল বিমানবন্দরে গেল রাত দুইটার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এসব টিকা পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের টিকাগুলো গ্রহণ করেন।  

এ নিয়ে দেশে সিনোফার্মের মোট ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডোজ টিকা এলো। এর মধ্যে দেয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকার মজুত আছে ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।