খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২১ , ০৯:০৪ এএম
ছবি: ইন্টারনেট
সামনেই নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যস্ততা থাকাটা তাই স্বাভাবিক। কিন্তু কালেভদ্রে দেখা যাওয়া বিসিবি অফিশিয়ালদের বৈঠক ডাকা হয়েছে হঠাৎ। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে হবে এই বৈঠক।
দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে হঠাৎ ডাকা এই বৈঠকের। চলমান পরিচালনা পর্ষদের এটি ১২তম বৈঠক। যদিও কী বিষয়ে আলোচনা হবে এই ব্যাপারে খুব বেশি বিস্তারিত জানা যায়নি।
তবে আলোচনার মূল ইস্যু বিসিবির আসন্ন নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহেই এই কাজ সেরে ফেলতে চাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আজকের বৈঠকের পরই নির্ধারিত হতে পারে নির্দিষ্ট তারিখ।
চূড়ান্ত হবে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন সভাপতি হিসেবে থাকছেন কি না, এই বিষয়টিও। শোনা যাচ্ছে বিসিবি সভাপতি হলেও এবার নির্দিষ্ট কোনো প্যানেলের হয়ে তার নির্বাচন করার সম্ভাবনা কম।
আ হ ম মুস্তফা কামাল আইসিসিরি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২০১২ সালে শূন্য হয়ে যায় বিসিবি সভাপতির পদ। তখন সরকার নাজমুল হাসান পাপনকে সভাপতি হিসেবে মনোনোয়ন করেন। এরপর থেকেই দেশের ক্রিকেটের সর্বোচ্চ কর্তা ব্যক্তি তিনি। সর্বশেষ ২০১৭ সালে নির্বাচন হয়েছিল এই পদের জন্য।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.