নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-১৪ , ০৬:৩৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মেডিক্যালের প্রশাসনিক ভবনের সামনের নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত নালা পরিষ্কার করতে গেলে ড্রেনে পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পায়।
পরে সেখান থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ দুটি মেডিক্যাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার হুমায়ুন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.