আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-১৩ , ০৮:৫৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে বিচারাধীন মামলার নথি থেকে প্রায় ২৮ কোটি টাকার চেক চুরির অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনজীবী সমিতিকে চিঠি দিয়েছে আদালত। অভিযুক্ত আইনজীবীর নাম জোবায়ের আহমদ আওরঙ্গজেব।
সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই চিঠি দেন। এর আগে পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজের কাছে লিখিত অভিযোগ দেন।
সেখানে বলা হয়, গত বৃহস্পতিবার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন চেক প্রত্যাখ্যানের একটি মামলার নথি দেখতে আসেন অ্যাডভোকেট জোবায়ের আহমদ আওরঙ্গজেব।
নথি দেখে ফেরত দেওয়ার পর, অফিস সহায়করা দেখতে পান সেখানে চেকটি নেই। বিষয়টি আইনজীবী সমিতি ও মহানগর দায়রা জজকে জানানো হয়।
পরে বেঞ্চ সহকারীকে নথি থেকে চুরি করা চেক ফেরত দেন ওই আইনজীবী। চিঠি পাওয়ার কথা স্বীকার করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দীন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.