স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-০৯-০৭ , ০৮:২০ পিএম
ছবি: প্রতীকী
গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৮৬ জনই ঢাকার বাসিন্দা এবং ৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২৮১ জন।
এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১১৩৩ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১৪৮ জন। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১২ হাজার ৪৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ১০১ জন।
স্বাস্থ্য অধিপ্তরের সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.