নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-০৭ , ১২:৪৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আগ্রাবাদে পিএইচপি ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডে একটি গাড়িসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস জানায়, পিএইচপি ভবনে কর বিভাগের চারটি অঞ্চলের কার্যালয় রয়েছে। এ ভবনের নিচে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনের দুই ফ্লোর নিচে আন্ডারগ্রাউন্ডে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধোঁয়া দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, আয়কর ভবনে আগুনের খবর পেয়ে তারা আগুন নেভাতে আসেন। এ সময় বেজমেন্টের একটি গাড়িতে আগুন জ্বলছিল। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রপাত কিভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্ত করে বলা যাবে। তবে বড় ধরনের ক্ষতি থেকে ভবনকে বাঁচানো গেছে। ভবনটির পার্কিংয়ে থাকা অন্যান্য গাড়ি অক্ষত আছে। তদন্তসাপেক্ষে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.