সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-০৪ , ০৭:০৮ পিএম
ছবি: ইন্টারনেট
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হলেও স্কুল শিক্ষার্থীদেরও কোভিড টিকার আওতায় আনার চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে স্কুলগামী শিশুদের যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক বা মডার্নার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার ঢাকার তেজগাঁও মহিলা উচ্চ বিদ্যালয়ে নার্সিং মিসওয়াইফারি পরীক্ষা পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী স্কুলশিক্ষার্থীদের টিকা নিয়ে কথা বলেন।
অবশ্য ফাইজার ও মডার্নার টিকা এখনো কেনার পথে এগোয়নি বাংলাদেশ। শুধু কোভ্যাক্স থেকেই তা পাচ্ছে। কিন্তু স্কুলের শিশুদেরকে দিতে গেলে অবশ্যই কিনতে হবে। কারণ- কোভ্যাক্স থেকে যা পাওয়া যাবে তা পর্যাপ্ত নয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, '১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে যে কোনো টিকা দেয়া যাবে। তবে এর নিচে যাদের বয়স তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দেশে আমরা দেখেছি, বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনে তারা ফাইজার এবং মডার্নার টিকা দিয়েছে। টিকাদান কার্যক্রম শুরু হলে তাদের পদ্ধতিটা ফলো করতে হবে।'
মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ৮০ শতাংশের বেশি টিকা পেয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'সব শিক্ষার্থী, মানে চিকিৎসা শিক্ষার বাইরে যারা আছে, তাদেরকেও টিকাদান কার্যক্রমে নিয়ে আসব। ইতোমধ্যে অনেককে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা সবাইকে টিকা দিয়ে দিতে পারব।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.