সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-০২ , ০৯:৪৯ পিএম
ছবি: ইন্টারনেট
ইভ্যালির কাছে গ্রাহকের পাওনা এবং বিদ্যমান সংকট মোকাবিলায় তাদের পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এরইমধ্যে ব্যবসার অনুমোদন সংক্রান্ত কিছু নথি এসেছে সংস্থাটির অনুসন্ধান টিমের হাতে। দুদক সচিব বলছেন, অন্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে চলছে অনুসন্ধান।
২০১৮ সালে যাত্রা শুরু করে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি। লোভনীয় ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকের অফার দিয়ে দ্রুতই গ্রাহকের কাছে পরিচিতি পেয়ে যায় প্রতিষ্ঠানটি। একপর্যায়ে সময়মতো পণ্য না দিয়ে গ্রাহকের টাকা মাসের মাস আটকে থাকায় সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ক্ষুব্ধ হন গ্রাহকরা।
সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অর্থ লোপাটের ঘটনায় অনুসন্ধান শুরু করে দুদক, সিআইডি, কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এবং বাণিজ্য মন্ত্রণালয়।
ব্যবসা পরিচালনার লাইসেন্স, মালিকানার তথ্য, গ্রাহকের দায় পরিশোধের পরিকল্পনা, কোম্পানি প্রতিষ্ঠায় খরচ হওয়া অর্থের উৎস, এ পর্যন্ত যত অফার দেয়া হয়েছে, তার মোট মূল্যের হিসাব ইভ্যালি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে দুদক। বিদ্যমান সংকট কীভাবে মোকাবিলা করা হবে, তাও জানতে চায় দুদক।
দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, 'প্রাথমিক তদন্তের কার্যক্রম চলছে। এক্ষেত্রে অন্যান্য যে সকল অর্গানাইজেশন কাজ করছে তারা যে সকল রিপোর্ট দিবে সেগুলো আমাদের ফাইন্ডিংস হিসেবে কাজ করবে।'
এদিকে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে পরিচালিত সব অ্যাকাউন্টের তথ্য সংগ্রহে নেমেছে সিআইডিসহ দুদকের অনুসন্ধান টিম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.