আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-২১ , ০৮:৩৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
তৃতীয় দফা রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একদিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক আশেক ইমাম এই নির্দেশ দেন। এর আগে পরীমনির আইনজীবীরা তার জামিনের আবেদন না করে তার সাথে কথা বলার আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন।
আলোচিত চিত্রনায়িকা পরীমনির ৩য় দফায় একদিনের রিমান্ড শেষ হলে শনিবার বেলা ১২টায় আদালতে নিয়ে যাওয়া হয়। বেলা ৩ টায় তোলা হয় এজলাসে।
এসময় তার আইনজীবীরা তার সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরীমনির আইনজীবি মো: কামরুজ্জামান চৌধুরী বলেন,'আত্মাপক্ষ সমর্থনের জন্য, তার সঙ্গে কথা বলার জন্য আমরা দরখাস্ত করে ছিলাম। আমাদের আত্মপক্ষ সমর্থন নামঞ্জুর হয়েছে।'
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় আর নতুন করে রিমান্ড চাওয়া হয়নি। রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন,'যেহেতু মামলা তদন্তাধীন আছে তাই তার সঙ্গ কথা বলার কোন স্কোপ নাই। তদন্ত পর্যায়ে আসামির সঙ্গে আলাপ করার সুযোগ হয় না। আজকে কোন রিমান্ড প্রয়োজন ছিলো না। আসামির পক্ষে কোন জামিন আবেদনও করা হয়নি।'
৪ঠা আগস্ট সন্ধ্যায় পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল মাদকসহ আটক করে র্যাব। ওই দিনই অভিনেত্রীর বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.