খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-০৮-২১ , ০৮:২৯ পিএম
ছবি: ইন্টারনেট
ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে বড় ক্লাবগুলো। লা লিগায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাথলেতিক বিলবাও। ম্যাচ শুরু হবে রাত ২টায়।
মেসি চলে গেছে। কিন্তু তাতে থেমে নেই স্প্যানিশ লিগ। বার্সাও তাদের সেরা খেলোয়াড়ের না থাকার কষ্ট ভুলে ধীরে ধীরে এগিয়ে যেতে চায়। লিগে মেসিবিহীন কাতালানদের দ্বিতীয় ম্যাচ অ্যাথলেতিকো বিলবাওয়ের সাথে। জয়ের ধারা অব্যাহত রেখে তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায় রোনাল্ড কোম্যানের দল।
৪-২ গোলের দারুন জয়ে লিগ শুরু করা বার্সার ইনজুরি লিস্ট টা বেশ বড়। গোলকিপার টার স্টেগেন, দেম্বেলে, আগুয়েরো সহ বেশ কয়েকজন। আর ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো ইনজুরি থেকে সেরে উঠলেও তাকে পুরোপুরি প্রস্তুত হতে আরও এক সপ্তাহ সময় দিতে চান কোচ।
শেষ ম্যাচে দুই গোল করা দলের মেইন ফরোয়ার্ড ব্র্যাথওয়েট আছেন ফর্মে, যা স্বস্তি দেবে কোম্যানকে। নতুন রিক্রুট ডাচ ফরোয়ার্ড মেম্পফিস ডিপাইও দলের সাথে মানিয়ে নিয়েছেন। প্রস্তুতি ম্যাচগুলোয় গোল করেছেন। লিগের ডেব্যু ম্যাচে পেয়েছেন অ্যাসিস্টও। তাই আগের ম্যাচের একাদশই দেখা যেতে পারে এ ম্যাচে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.