নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-১৯ , ০৯:১১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীনকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল খুলনা রেঞ্জ। বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
ওই আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে আগামী ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
মোহাম্মদ মহসীন ২০০৫ সালে এসআই হিসেবে যোগ দেন সিএমপির খুলশী থানায়। সর্বশেষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার ওসি থাকার আগে কোতোয়ালি থানা, বাকলিয়া থানা, ডবলমুরিং থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.