সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১৭ , ০৮:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশ শিগগিরই সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ মঙ্গলবার ভারত সরকারের দেওয়া ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাইকমিশনার বলেন, ‘ভারতের করোনাভাইরাস পরিস্থিতি এখন উন্নতির দিকে। ভারত চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সেরাম থেকে যে টিকা দেওয়ার কথা, আশা করছি খুব শিগগিরই সেটি দেওয়া হবে।’
বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দেশের বাইরে টিকা সরবরাহ বন্ধ করা হয়। আমাদের টিকা উৎপাদনের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতের কাছে বাংলাদেশ প্রধান অগ্রাধিকার।’
ভারতের হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশে ভারতের বায়োটেকের টিকার ট্রায়ালের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে আবেদন করা হয়েছে।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভারত খুব দ্রুতই প্রতিশ্রুত অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে সরবরাহ করবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.