জিয়াউর রহমান বিশ্বাসঘাতক ও খুনী: তথ্যমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-১৪ , ০৯:৩৫ পিএম

জিয়াউর রহমান বিশ্বাসঘাতক ও খুনী: তথ্যমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

জিয়াউর রহমান বিশ্বাসঘাতক ও খুনী ছিলেন উলে­খ করে তার মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শনিবার (১৪ আগস্ট) সকালে চট্টগ্রামের থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা শুরু করতে এবং রাজনীতি ও ইতিহাসকে কলুষমুক্ত করতে যুদ্ধাপরাধীদের রাজনীতি যেমন নিষিদ্ধ হওয়া প্রয়োজন তেমনি বঙ্গবন্ধুকে যারা প্রশ্নবিদ্ধ করে তাদেরও রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রয়োজন। 

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানসহ দলের নেতারা  উপস্থিত ছিলেন।