আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১২ , ০৭:২৭ পিএম
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে প্রায় ৬ কোটি ডোজ টিকা দেওয়া হবে। যা আগামী ডিসেম্বরের আগেই বেশ কয়েকটি চালানে দেশে আসবে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কোভ্যাক্স কী পরিমাণ টিকা দেবে, কয়টি চালানে কোন দেশের টিকা আসবে তার একটা হিসেব বাংলাদেশ সরকারকে চিঠিতে জানানো হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই ছয় কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ।
মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ এই ছয় কোটি ডোজ টিকা পাবে সম্পূর্ণ বিনামূল্যে। পরে কোভ্যাক্স থেকে টিকা নিতে চাইলে সরকারকে আর্থিক মূল্য পরিশোধ করতে হবে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, টিকা নিতে দেশে এ পর্যন্ত আবেদন করেছেন তিন কোটিরও বেশি মানুষ। সব মিলিয়ে বিভিন্ন উৎস থেকে টিকা এসেছে দুই কোটি ৯০ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশের ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনতে হবে, এজন্য প্রয়োজন ২৬ কোটি টিকা।
ভারত রফতানি বন্ধ করে দেওয়ার পর টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামনে ৩টি নতুন উৎস উন্মোচন হয়েছে। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স, চীন ও রাশিয়া।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.