আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১১ , ০৯:৩৮ এএম
ছবি: ইন্টারনেট
কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা এসেছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।’
চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, সিনোফার্মের ১.৭ মিলিয়ন ডোজ টিকা বেইজিং এয়ারপোর্ট থেকে ভোর ৫টায় ঢাকার উদ্দেশে রওনা করেছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে আসছে।
এর আগে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। আর কোভ্যাক্স সরাসরি পাঠিয়েছে ফাইজারের টিকা। তবে কোভ্যাক্সের আওতায় আজ প্রথমবার চীন থেকে সিনোফার্মের টিকা দেশে এলো।
এদিকে সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।
গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.