সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৯ , ০৭:৩১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ও আলোচিত নায়িকা পরীমনিসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলা তদন্ত করতে চায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৯ আগস্ট) এলিট ফোর্সের পক্ষ থেকে পুলিশ সদরদপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।
এর আগে মামলা ডিবিতে থাকলেও সেই মামলা ও আসামিদের পুলিশ সদরদপ্তরের চিঠির প্রেক্ষিতে সিআইডিতে হস্তান্তর করা হয়। বর্তমানে সিআইডির হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
হেলেনা জাহাঙ্গীর ও পরীমনি ছাড়া বাকি ৬ জন হলেন- পরীমনির ম্যানেজার সবুজ, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ, ফারিয়া মাহবুব পিয়াসা, শরফুল হাসান ওরফে মিশু হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসান।
র্যাব সূত্র গণমাধ্যমকে জানায়, পরী সিন্ডিকেট রাজধানীর বিভিন্ন এলাকায় পার্টির নামে সেক্স ও মাদকের আসর বসাতেন। পার্টির একপর্যায়ে তারা টার্গেট করা ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিতেন সুন্দরী রমণীদের। এই সুন্দরীদের নিয়ে আলাদা কক্ষে একান্তে সময় কাটানোর বন্দোবস্ত থাকত। আর অতি গোপনে এসব দৃশ্য বিশেষ টেকনোলজির মাধ্যমে ধারণ করতেন পরী সিন্ডিকেটের সদস্যরা। পরবর্তীতে চলত ব্ল্যাকমেইলিং।
সম্প্রতি একটি জাতীয় সংবদামাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, পরীমনি ইস্যুতে শোবিজ জগতের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সিআইডি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এদের অনেকের নাম বলেছেন পরীমনি ও পিয়াসা। গ্রেফতার ব্যক্তিদের প্রতারণা, অনৈতিক কার্যক্রম ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অপকর্মে জড়িত নানা পেশার অনেক নাম জানা গেছে। যাদের অন্তত ৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আসছে।
ওই রিপোর্টে আরও বলা হয়, পরীমনি ও পিয়াসার সঙ্গে এদের মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ড যেমন তদন্তকারীদের হাতে এসেছে, তেমনি রিমান্ডে থাকা পরীমনি, পিয়াসা, রাজ, মিশু হাসান ও জিসানের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন থেকেও প্রাথমিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ও ছবি পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে এদের দুজন বেসরকারি দুটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন মিডিয়া হাউজের মালিক, একজন জুয়েলারি ব্যবসায়ী ও একজন প্রতিষ্ঠিত একটি শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার।
পরীমনি ছাড়াও ঢাকার শোবিজ জগতের ডজনখানেক মডেল-অভিনেত্রী নিষিদ্ধ পর্নো ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র্যাব। এদের মধ্যে রয়েছেন কথিত মডেল নায়লা, মৃদুলা, জনৈক শুভা, মানসি, পার্শা, মৌরি ও আঁচল। এ ছাড়া ক্যাসিনো সম্রাটের বান্ধবী হিসেবে পরিচিত চিত্রনায়িকা শিরিন শিলা আছেন র্যাবের তালিকায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.