সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৯ , ০৭:১৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২১০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ১৮১ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ২৯ জন।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০০ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগে আছে ৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০টি জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখনও কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.