সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৮ , ০৯:৫৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বিধিনিষেধ চলমান থাকায় আজ (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।ব্যাংক বন্ধ থাকায় আজ শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরবর্তীতে এই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনপূর্বক সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়াও রোববার (৮ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত।
একই সঙ্গে ৯ ও ১০ আগস্ট শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন চালু থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং স্টেশন চালু থাকবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.