স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৭ , ০৮:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা অতিমারীর মধ্যেই আবারো নতুন উদ্বেগ বাড়াচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯৪ জন। অন্যরা ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার (০৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯৯৭ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯৫৮ জন। অন্যান্য বিভাগে ৩৯ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজ আজকে পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৩১৯ জন। তাদের মধ্যে একই সময়ে সুস্থ হয়েছেন তিন হাজার ৩১২ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.