বিনোদন ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৭ , ০৮:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মামলায়, গ্রেফতারসহ নানা ঘটনায় আলোচনার শিরোনাম চিত্রনায়িকা পরীমনির এবার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। পরীমনির কর্মকাণ্ডে চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে এই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, সমিতির সভাপতি মিশা সওদাগর। আজ শনিবার (০৭ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘পরীমনির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরীর বিষয়টির মামলা চলমান। এনিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম। আজ কেবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সব সদস্যের মতামত নেয়া হয়েছে।’
এ সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল, কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর এবং আলীরাজও উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.