স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৭ , ০২:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আওতাধীন শেখ ফজিলাতুন নেছা মুজিব অডিটোরিয়ামে নির্মিত ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।
আজ শনিবার (৭ই আগস্ট) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতালের উদ্বোধন করেন।
আপাতত ৩৫৭ শয্যা দিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে ৬০০ এবং এক হাজার শয্যায় উন্নিত করা হবে। ৩৫৭টি শয্যার মধ্যে ৮০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও হাইডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) সুবিধা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘রেফার্ড পেশেন্ট ছাড়া এখানে কোন রোগী ভর্তি হবে না। শুধুমাত্র ক্রিটিক্যাল রোগীরাই এখানে ভর্তি হবে। না হলে সব রোগী এলে চাপ সামাল দেয়া কঠিন হবে। অন্য হাসপাতাল থেকে রোগী এলে এখানে ভর্তি করা হবে না।’ আজ (শনিবার) থেকেই রোগী ভর্তি করা হবে বলেও জানান তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আশঙ্কার বিষয় হলো আগের চেয়ে মহিলারা বেশি মারা যাচ্ছে। চীন থেকে সিনোফার্মের আরো ৬ কোটি টিকা আনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছি। নভেম্বর মাসে চলে আসবে বলে আশা করছি।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.