সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৭ , ০২:১৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে সলিমপুরের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাম কাজল (৪৮)।
তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে, নিহত কাজল উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে গরুবাহী গাড়ির চালক আবদুর রহমান হত্যা মামলার আসামি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রাম দা, ১টি ছোরা উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল গোপন সূত্রে জানতে পারে যে, সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে র্যাবের দলটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
র্যাবের অভিযানিক দলটি বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছলে ডাকাতরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে কাজলের মরদেহ দেখতে পায় তারা।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই ভোর ৪টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কটির ৪ নম্বর সেতু এলাকায় চট্টগ্রাম নগরের বিবিরহাটগামী গরুবাহী ট্রাক থেকে কোরবানির গরু লুট করতে না পেরে ট্রাকের চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.