নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-০৬ , ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৬ আগস্ট) বিকাল আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমান্তবর্তী করাইবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে ঘটনাস্থলে পাচারকাজে জড়িত সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এর আগে, বুধবার (৪ আগস্ট) মধ্যরাতে একই এলাকা থেকে বিজিবি উদ্ধার করেছিলো ৪ লাখ ১০ হাজার ইয়াবা।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, শুক্রবার বিকালে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। পরে স্থানীয় এক পাহাড়ের জঙ্গলে তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় একটি বস্তার সন্ধান পায়। বস্তাটি খুলে ১৬টি কার্টনে পাওয়া যায় ১ লাখ ৬০ হাজার ইয়াবা। এগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।
বিজিবির এ কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থলে ইয়াবা পাচার কাজে জড়িত সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ান দপ্তরে রাখা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.