সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৬ , ০৮:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চিত্রনায়িকা পরীমনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নির্মাতা চয়নিকা চৌধুরীকে ঢাকার পান্থপথ এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়। বেশকিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
সন্ধ্যার দিকে পান্থপথ সিগন্যালে তার গাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে তাকে আটক করা হয়।
বোটক্লাব কাণ্ডের পর পরীমণির সঙ্গে ছায়ার মতো ছিলেন চয়নিকা চৌধুরী। পরীমণি নির্মাতা চয়নিকা চৌধুরীকে 'মা' সম্বোধন করেন। বোটক্লাব কাণ্ডের পর থেকেই পরীর মাথার ছাতা হয়ে ছিলেন চয়নিকা চৌধুরী। কিন্তু, গেল ৪ আগস্ট পরীমণি আটক হওয়ার সময় সাহায্য প্রার্থনা করলেও কাউকে পাশে পাননি। এমনকি ছিলেন না চয়নিকা চৌধুরী। চয়নিকা চৌধুরীও যেন হঠাৎ অন্তরালে চলে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনায় জড়ান নেটিজেনরা। পরীমণিকে আটকের সময় তার পাশে না থাকার বিষয়ে গণমাধ্যমকে চয়নিকা চৌধুরী জানান, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়।
এর আগে, চিত্রনায়িকা পরীমণির সাথে কাজের সম্পর্ক, ব্যক্তি পরীমণির ব্যাপারে ততটা জানাশোনা নেই বলে মন্তব্য করেন নাটক ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী যদি তার কাছে কিছু জানতে চান তাহলে তিনি সাহায্য করবেন বলেও জানিয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.