২০১৬ সাল থেকে মাদকাসক্ত পরীমণি: ‌র‌্যাব

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৫ , ০৮:৩৯ পিএম

২০১৬ সাল থেকে মাদকাসক্ত পরীমণি: ‌র‌্যাব ছবি: সিটিজেন নিউজ

শামসুর নাহার স্মৃতি ওরফে পরী মণি ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন। র‌্যাব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

র‍্যাবের কমান্ডার খন্দকাল আল মঈন জানান, গ্রেফতারকৃত শামসুর নাহার স্মৃতি এই স্মৃতি মণি ওরফে পরী মণিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পিরোজপুরের কলেজে (এইচএসসি) জীবনে অধ্যায়নরত অবস্থায় চিত্র জগতে প্রবেশ করেন। তিনি ২০১৪ সালে চিত্র জগতে অন্তর্ভুক্ত হন। এ পর্যন্ত তিনি ৩০টি সিনেমা এবং পাঁচ-সাতটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুর থেকে ঢাকায় এসে চিত্র জগতে একটি দৃঢ় অবস্থান তৈরিতে গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম রাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, মাত্রাতিরিক্ত সেবনের চাহিদা মেটানোর লক্ষে বাসায় একটি মিনিবার স্থাপন করেছেন। মিনিবার থাকায় তার ফ্ল্যাটে ঘরোয়া পার্টির অয়োজন পরিপূর্ণতা পেত বলে তিনি জানান। গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশগ্রহণ করত বলে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।