আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৩ , ০৮:৩৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা ঢাকায় আসছে। আজ মঙ্গলবার টিকাগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সোমবার জাপানের স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।
বাংলাদেশে টোকিও দূতাবাসের ফেসবুকে পেজ থেকে এ তথ্য জানা গেছে।
দূতাবাস জানায়, বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় আসছে। ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট রাত ৯টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টোকিওর বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. সৈয়দ নাসির এরশাদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। তারও আগে গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এ পর্যন্ত জাপান থেকে ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা দেশে এসেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.