নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-০১ , ০৬:৫৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীতে বেশকটি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির ডবলমুরিং থানা পুলিশ শুক্রবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, রুবেল (৩০) ও তার স্ত্রী ফারজানা (২৫)।
নগরীর আন্দরকিল্লার এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনা তদন্ত করতে গিয়ে এই দম্পতির সম্পৃক্ততায় তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি টিকটকার বা সেলিব্রেটি। কিন্তু আড়ালে করতেন ছিনতাই। কিশোর কিশোরীদের নিয়ে রয়েছে একটি চক্র। ছিনতাইকারী রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি ও স্ত্রীর বিরুদ্ধে ৯টি ছিনতাই মামলা রয়েছে।
টিকটক ও লাইকি’তে নিয়মিত ভিডিও আপলোড করতেন ফারজানা। যা ছিলো লোকজনের সঙ্গে সম্পর্ক স্থাপনের কৌশল। পরে হাতিয়ে নিতেন মোবাইল, টাকা ও স্বর্ণালংকার।
সিএমপি ডবলমুরিং থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, 'তারা লাইকি ও টিকটক ভিডিও বানায়। কিন্তু এদের প্রকৃত পেশা হলো ছিনতাই।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.