নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৭-২৯ , ০৯:০৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও ১৭ জন মারা গেছেন। এছাড়া, আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৫ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। করোনা শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক চার এক শতাংশ। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৭৫১ জন ও মৃত্যু হয়েছে ৯শ' ৪৯ জনের।
এর আগে, বুধবার চট্টগ্রাম বিভাগে মারা যায় ৩৬ জন। এরমধ্যে চট্টগ্রামেই ১৭ জন। এছাড়া, কুমিল্লায় ৮ এবং ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীতে ১১ জনের মৃত্যু হয়।
এদিকে, বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ২০ হাজার ১৬ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.