নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৭-২৫ , ০৭:৫৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের (সিএমপি) চারটি থানায় সরবরাহ করা হয়েছে বডি ওর্ন ক্যামেরা। থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো কার্যক্রমটি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (২৪ জুলাই) পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু করে ডবলমুরিং থানা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার মো. আব্দুল ওয়ারীশ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু করে ডবলমুরিং থানা।
উপ-কমিশনার মো. আব্দুল ওয়ারীশ বলেন, পাইলট প্রকল্পের আওতায় আপাতত সিএমপির চার বিভাগের চার থানায় এই কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলো হলো, ডবলমুরিং, কোতোয়ালী, পাঁচলাইশ ও পতেঙ্গা। প্রত্যেক থানাকেই সাতটি করে ক্যামেরা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.